1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
February 11, 2026, 11:24 pm

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (ভোর ৫:২৪)
  • ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনার বারহাট্টায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
  • আপডেট সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
  • 256 টাইম ভিউ
336

নেত্রকোনার বারহাট্টায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বারহাট্টা প্রেস ক্লাব, বারহাট্টা পাবলিক লাইব্রেরী, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে তোপধ্বনি, পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, মুক্তিযোদ্ধাদের পরিচিতি, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন, বিভিন্ন উপাসনালয়ে মোনাজাতা/প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল নয়টায় উপজেলা মিনি স্টেডিয়ামে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উসমান গণি তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাসির খান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রগতি টিভি / এফএম

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It